একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন
একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন
একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন,
এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন।
সেই ভাবনায় ভাবে মনে হয়
দু’টি নয়নেতে ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
একদিন হঠাৎ হাওয়া, থামিয়ে আসা-যাওয়া,
প্রশ্নের জাল বোনে, শুরু হয় চাওয়া-পাওয়া।
আজ শুধু পথ চাওয়া, বিরহের গান গাওয়া,
ভাবনার নদী বুকে, উজানেতে তরী বাওয়া।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
যদি এই পথ ধরে, আমার এ মনের ঘরে,
চিঠি হয় অগোচরে, আসে কেউ চুপিসারে।
চাঁদের ওই আলো হয়ে, আসো মোর ভাঙা ঘরে,
দেখা যায়, যায় না ছোঁয়া, যেন গান চাপা স্বরে।
শুধু সেই গান ভোলে অভিমান
চোখে অকারণ ঘোর বর্ষা নামে।
আসে না ফাগুন, মনেতে আগুন,
এমন বিরহ জ্বালায় স্মৃতির মেলায় কাটে না আর দিন।।
————
নচিকেতা
Tags: নচিকেতা
Related Lyrics:
মন্তব্য করুন - “একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন”
ভুল সবই ভুল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়
চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে কূল
ভুল সবই ভুল
পাবে না তো খুঁজে কেউ আমার খবর
মনের অনেক নিচে দিয়েছি কবর
যদি কেউ আসে তবে বোলো আমি নেই
চোখে জল আসবে মনে পড়লেই
ফুটেছে আমার বুকে ব্যথার বকুল
ভুল সবই ভুল
—————–
কুমার শানু
Tags: কুমার শানু
Related Lyrics:
মন্তব্য করুন - “ভুল সবই ভুল”
Tags are::
সন্ধ্যার ছায়া নামে
সন্ধ্যার ছায়া নামে
সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া
একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে,
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে
সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া
আঁধারের শেষে জানি আছে শুধু আলো,
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া
———————-
সাবিনা ইয়াসমিন
Tags: সাবিনা ইয়াসমিন
Related Lyrics:
মন্তব্য করুন - “সন্ধ্যার ছায়া নামে”
আমি আগের ঠিকানায় আছি
আমি আগের ঠিকানায় আছি
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।
চেয়ে থাকব শুধু চোখে চোখে
থাকবে না কোন কথা কারো মুখে
চোখের জলে ফেলব মুছে
স্বপ্ন যত দেখেছি।
সব প্রেম বাঁধে না তো সুখের ঘর
সব ভালবাসা জানি হয় না অমর
তবুও কিছু মন সারাটি জীবন
রয়ে যায় কাছাকাছি।
আমি আগের ঠিকানায় আছি
সময় করে এসো একদিন
দু’জনে কিছুক্ষণ বসি পাশাপাশি।
তোমাকে দেবার মত আর কিছু্ই নেই আমার। শুধু জেন, আমি হারিয়ে গেলেও যেন হারিয়ে যায়নি যেতে পারি নি। আমার শেষ বিশ্বাস সেই প্রথম ভালবাসার মত তোমাতেই রেখেছি, তোমারই অজান্তে।
শিল্পী: মুরাদ
Tags: মুরাদ
মন্তব্য করুন - “আমি আগের ঠিকানায় আছি”
Tags are::
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব
বাজিবে মলিন মরম তলে।
পাতকী পুলকে শিহরি হেরিবে;
মুগ্ধ মানসে, নেত্র জলে।
সঞ্চিত কত শত দুষকৃতি-বেদনা
সহিবে নীরবে তোমারি দান;
সকল হরষ, আশা,
সকল ভাবনা, ভাষা,
সফল হইবে, হরি, করুণা বলে।
মন্তব্য করুন - “কবে চির-মধু-মাধুরী মন্ডিত মুখ তব”
কে দেখবি ছুটে আয়
কে দেখবি ছুটে আয়
কে দেখবি ছুটে আয়,
আজ গিরিভবন আনন্দের তরঙ্গে ভেসে যায়!
ঐ মা এল, মা এল বলে
কেমন ব্যগ্র কোলাহলে,
উঠি পড়ি করে সবাই আগে দেখতে চায়।
নিষ্কলঙ্ক চাঁদের মেলা
শ্রীপদ নখে কচ্ছে খেলা,
একবার ঐ চরণে নয়ন দিয়ে, সাধ্য কার ফিরায়?
কি উন্মূক্ত শোভার সদন,
ফুল্ল অমল কমল বদন,
সিদ্ধি, শৌর্য্য, সোনার ছেলে অভয়-কোলে ভায়
কান্ত কয়, ভাই নগরবাসী!
তোদের সপ্তমীতে পৌর্ণবাসী,
দশমীতে অমাবস্যা, তোদের পঞ্জিকায়।
মন্তব্য করুন - “কে দেখবি ছুটে আয়”
ও ত ফিরিল না
ও ত ফিরিল না
ও ত ফিরিল না, শুনিল না, তব সুধাময় বানী,
প্রভু ধর ধর আন তব পানে টানি!
না চিনে তোমারে, না করে তত্ত্ব,
অন্ধ-বিধির মদির মত্ত,
পথে চলে যেতে, টলে পড়ে পা-দুখানি!
পতিত কি এক মহাবর্ত-ভ্রমে,
পরিশ্রান্ত পিপাসিত পথ-শ্রমে,
ঢাল সুধাধারা, ফিরাইয়া ঘরে আনি!
মন্তব্য করুন - “ও ত ফিরিল না”
আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা
আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা
আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা?
সখিরে, ভালবাসিতে, আসিতে, আর সেধ না।
নিশীথে মাধবী বনে, দেখা হল সখা সনে,
অমনি প্রাণে সে রহিয়া গেল, বিরহ আরহল না।
দিয়ো না তাহারে বাধা, এস বলে কেন সাধা?
আমার চির-মিলনের দেশে নাহি বিরহ যাতনা;
আখি মুদি হিয়া মাঝে সে মধু মাধুরী রাজে,
মানসে চরণ পূজি, পরশে নাহি বাসনা।
মন্তব্য করুন - “আর কি আমাকে দিতে পারে সে মনোবেদনা”
আর কি ভাবিস্ মাঝি বসে
আর কি ভাবিস্ মাঝি বসে
আর কি ভাবিস্ মাঝি বসে
এই বাতাসে পাল তুলে দিয়ে
হাল ধরে থাক্ কসে।
এই হাওয়া পড়ে গেলে,
স্রোতে যে ভাই নেবে ঠেলে,
কুল পাবি নে, ভেসে যাবি,
মরবি যে মনের আপসোসে।
মিছে বকিস আনাড়ি,
এই বেলা ধরে রে পাড়ি;
পাঁচ পীর বদর বলে,
পুরো মনের খোশে।
এমন বাতাস আর রবে না,
পারে যাওয়া আর হবে না,
মরণ সিন্ধু মাঝে গিয়ে,
পড়বি নিজ কর্মদোষে।
মন্তব্য করুন - “আর কি ভাবিস্ মাঝি বসে”
Tags are::
- মাঝি (1)
দীন নিঝর, ক্ষীণ জলধারা
দীন নিঝর, ক্ষীণ জলধারা
দীন নিঝর, ক্ষীণ জলধারা
ঝরে ঝর ঝর গিরি অরণ্যে,
কে করে সন্ধান, অতি ক্ষুদ্র প্রাণ,
অতিশয় তুচ্ছ, অতি নগন্যে।
অতিক্রমি যাবে পাষাণের স’পে,
নেমে, আসে ভীম-সোতস্বতীরূপে,
প্লাবি দু্ই কুল, এ বিশ্ব ব্যাকুল
ছুটে আসে লয়ে পিপাসা দৈন্যে।
ক্ষুদ্র বীজ যবে হয় অঙ্কুরিত,
ভঙ্গুর, পেলব, ক্ষুদ্র, সঙ্কুচিত,
ক্রমে মহাবৃক্ষে হয়ে পরিণত,
ফল-পুষ্প ছায়া বিতরে অন্যে।
যদিও এ বাহু নহে কর্ম-ক্ষিপ্র,
তথাপি উদ্যম অবিচল, তীব্র;
বাধা পদে দলি, ধীরে যাও চলি,
বিপদে, সম্পদে স্মরি শরণ্যে।
মন্তব্য করুন - “দীন নিঝর, ক্ষীণ জলধারা”